০৮:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

স্যালভো ক্যামিকেলের আয় বেড়েছে ৮৫০ শতাংশ

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৫:৪৫:২৭ অপরাহ্ন, সোমবার, ১৬ মে ২০২২
  • / ১০৩৫৪ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি স্যালভো ক্যামিকেল ইন্ডাস্ট্রি লিমিটেড গত ৩১ মার্চ, ২০২২ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী আলোচ্য তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির আয় বেড়েছে ৮৫০ শতাংশ।

আজ সোমবার (১৬ মে) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ১৪ পয়সা। গত বছর একই সময়ে শেয়ার প্রতি আয় হয়েছিল ১২ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় বেডেছে ১ টাকা ২ পয়সা বা ৮৫০ শতাংশ।

হিসাববছরের প্রথম তিন প্রান্তিক মিলিয়ে তথা ৯ মাসে শেয়ার প্রতি আয় হয়েছে ২ টাকা ৪৯ পয়সা। গত বছরের একই সময়ে ৪২ পয়সা আয় হয়েছিল। এছাড়া আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় বেডেছে ২ টাকা ৭ পয়সা বা ৪৯২ শতাংশ।

গত ৩১ মার্চ, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ১৪ টাকা ৯৯ পয়সা।

ঢাকা/টিএ

শেয়ার করুন

স্যালভো ক্যামিকেলের আয় বেড়েছে ৮৫০ শতাংশ

আপডেট: ০৫:৪৫:২৭ অপরাহ্ন, সোমবার, ১৬ মে ২০২২