৫ গুণেরও বেশি বেড়েছে সোনালী পেপারের আয়
- আপডেট: ০৬:৪৬:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৪ ফেব্রুয়ারী ২০২২
- / ১০৩০৫ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত সোনালী পেপার এন্ড বোর্ড মিলস লিমিটেড তাদের দ্বিতীয় প্রান্তিক (অক্টোবর’২১-ডিসেম্বর’২১) আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে । প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির ইপিএস বেড়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
জানা যায়, দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৬.১৩ টাকা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ১.২০ টাকা। এছাড়া ছয় মাসে (জুলাই’২১-ডিসেম্বর’২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১১.৬৭ টাকা। গত অর্থবছরের শেয়ার প্রতি আয় ছিল ১.৭২ টাকা।
এদিকে কোম্পানিটির শেয়ার প্রতি নেট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ২৪৬.৯৫ টাকা। এছাড়া শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ০.১৭ টাকা।
ঢাকা/এমআর



































