মঙ্গলবার ১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
- আপডেট: ১১:৩১:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ১১ সেপ্টেম্বর ২০২৩
- / ১০৩৯৬ বার দেখা হয়েছে
গ্যাসের পাইপলাইন প্রতিস্থাপন কাজের জন্য আগামীকাল মঙ্গলবার দেশের কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
সোমবার (১১ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় তিতাস গ্যাস ট্রান্সমিশন কোম্পানি।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার দুপুর ১২টা থেকে রাত ১০টা পর্যন্ত মোট ১২ ঘণ্টা নারায়ণগঞ্জের মুড়াপাড়া, বানিয়াদী, মঙ্গলখালী, ভায়েলা, ঠাকুর বাড়ির টেক, ব্রাহ্মণ গাঁও, ছোনাবো, ভুলতা, গাওছিয়া, রুপসী, বড়পা ও কাঞ্চন এলাকায় সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
আরও পড়ুন: বাংলাদেশের উন্নয়নে মুগ্ধ ফ্রান্স: ম্যাক্রোঁ
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আড়াইহাজার ও তৎসংলগ্ন এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করবে। গ্রাহকের অসুবিধার জন্য তিতাস কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত।
ঢাকা/এসএম



































