বাংলাদেশের সাংবাদিকদের ওপর নিপীড়নে আমরা উদ্বিগ্ন: ম্যাথিউ মিলার
- আপডেট: ১১:১০:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ১৬ সেপ্টেম্বর ২০২৩
- / ১০৪৪০ বার দেখা হয়েছে
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেছেন, সরকারকে জবাবদিহিতার আওতায় আনতে চাওয়া সাংবাদিক ও গণমাধ্যম ব্যক্তিত্বদের ওপর বাংলাদেশ সরকারের পদ্ধতিগত এবং ব্যাপক নিপীড়নে আমরা উদ্বিগ্ন।
শুক্রবার (১৫ সেপ্টেম্বর) ঢাকাস্থ মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে ম্যাথিউ মিলারের এ বক্তব্য তুলে ধরা হয়েছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
ম্যাথিউ মিলারের বক্তব্যের ভিডিও’র সঙ্গে বাংলায় পোস্ট করা ক্যাপশনে বলা হয়েছে, যেমনটা আমরা আগেও বলেছি, আমরা বিশ্বাস করি গণতন্ত্রে সাংবাদিকরা অপরিহার্য ভূমিকা পালন করেন। তাদের করা সংবাদ দুর্নীতির মুখোশ খুলে দেয়। জনসাধারণের জীবনকে প্রভাবিত করার মতো সব তথ্য জানার অধিকার রক্ষা করে। সাধারণ মানুষ প্রতিদিনের জীবনে যে সব সমস্যার মুখোমুখি হয় সেসব বিষয়ে সাংবাদিকদের মানুষকে সচেতন করতে পারা দরকার।
আরও পড়ুন: লিবিয়ায় বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ছয় হাজার
সেখানে আরও বলা হয়ে, যেভাবে আপনারা আমার প্রতিদিন বলা কথার জবাবদিহিতা নিশ্চিত করেন তাদেরও নির্বাচিত প্রতিনিধির জবাবদিহি করতে পারা উচিত। হয়রানি, সহিংসতা বা ভয়ভীতি ছাড়া কাজ চালিয়ে যাওয়া তাদের জন্য আবশ্যিক। সরকারকে জবাবদিহিতার আওতায় আনতে চাওয়া সাংবাদিক ও গণমাধ্যম ব্যক্তিত্বদের ওপর বাংলাদেশ সরকারের পদ্ধতিগত এবং ব্যাপক নিপীড়নে আমরা উদ্বিগ্ন।
ঢাকা/এসএম


































