ডিএসই’র পিই রেশিও কমেছে
- আপডেট: ১১:১২:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ৭ অক্টোবর ২০২৩
- / ১০৪৫১ বার দেখা হয়েছে
সদ্য সমাপ্ত সপ্তাহে (০১ থেকে ০৫ অক্টোবর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) কমেছে সামান্য। আগের সপ্তাহের চেয়ে ডিএসইর পিই রেশিও দশমিক ০৪ পয়েন্ট বা দশমিক ২৮ শতাংশ কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
তথ্য মতে, বিদায়ী সপ্তাহের শুরুতে ডিএসইর পিই রেশিও ছিল ১৪.৩৬ পয়েন্টে। আর সপ্তাহ শেষে তা ১৪.৩২ পয়েন্টেই অবস্থান করছে। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে পিই রেশিও ০.০৪ পয়েন্ট বা ০.২৮ শতাংশ কমেছে।
আরও পড়ুন: পুঁজিবাজারে বিভিন্ন ধরনের ক্রিপ্টো অ্যাসেট আনতে যাচ্ছে বিএসইসি: শেখ শামসুদ্দিন
এর আগের সপ্তাহের শুরুতে (২৪ থেকে ২৭ সেপ্টেম্বর) ডিএসই’র পিই রেশিও ছিল ১৪.৪১ পয়েন্ট। সপ্তাহ শেষে পিই রেশিও অবস্থান করছে ১৪.৩৬ পয়েন্টে। ফলে, সপ্তাহের ব্যবধানে ডিএসই’র পিই রেশিও ০.০৫ পয়েন্ট বা ০.৩৪ শতাংশ কমেছিল।
ঢাকা/টিএ



































