০৬:২৩ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬

আনোয়ার গ্যালভানাইজিংয়ের আয় বেড়েছে ৯৬ শতাংশ

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১০:৫৭:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০২৩
  • / ১১০৪৬ বার দেখা হয়েছে

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেড গত ৩০ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই’২৩-সেপ্টেম্বর’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী তিন মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় বেড়েছে ৯৬ শতাংশ।

বুধবার (১ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ১ টাকা ১০ পয়সা আয় হয়েছে। গত বছর একই সময়ে কোম্পানিটি শেয়ার প্রতি ৫৬ পয়সা আয় করেছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় বেড়েছে ৫৪ পয়সা বা ৯৬ শতাংশ।

চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশফ্লো ছিল ৩৪ পয়সা, যা গত বছরের একই সময়ে ৫২ পয়সা ছিল।

আরও পড়ুন: রবি আজিয়াটার আয় বেড়েছে ২৩৩ শতাংশ

গত ৩০ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৪ টাকা ৭ পয়সা।

ঢাকা/এসএ

শেয়ার করুন

আনোয়ার গ্যালভানাইজিংয়ের আয় বেড়েছে ৯৬ শতাংশ

আপডেট: ১০:৫৭:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০২৩