০৪:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

সূচকের উত্থানে বেড়েছে লেনদেন

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৪:১১:২০ অপরাহ্ন, বুধবার, ১০ জানুয়ারী ২০২৪
  • / ১০৪৪৮ বার দেখা হয়েছে

ফাইল ফটো

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান বা ডিএসইএক্স সূচকের ১৭ পয়েন্ট বেড়ে লেনদেন শেষ হয়েছে। আজ সপ্তাহের চতুর্থ কর্মদিবস বুধবার (১০ জানুয়ারি) ডিএসইতে সূচকের সাথে লেনদেন বেড়েছে কিছুটা। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) একই চিত্রে লেনদেন শেষ হয়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

বুধবার ডিএসইতে ৫০৮ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আজ ডিএসইতে আগের দিন থেকে ১৩ কোটি ৮ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে ৪৯৫ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

আজ লেনদেনের শীর্ষ তালিকায় থাকা কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- বিডি থাই এ্যালুমিনিয়ামের ২৩ কোটি ১৯ লাখ ৫৮ হাজার, সী পার্ল রিসোর্টের ১৮ কোটি ৯৬ লাখ ২৭ হাজার, ওরিয়ন ইনফিউশনের ১৬ কোটি ৯৩ লাখ ৫৫ হাজার, ইনট্রাকো রিফুয়েলিংয়ের ১৫ কোটি ৫০ লাখ ৯৫ হাজার, রূপালী ব্যাংকের ১৩ কোটি ৭২ লাখ ৭ হাজার, খুলনা প্রিন্টিং এন্ড প্যাকেজিংয়ের ১৩ কোটি ৩৩ লাখ ৪৫ হাজার, অলিম্পিক এক্সেসরিজের ১১ কোটি ৭০ লাখ ৬ হাজার, ইস্টার্ন হাউজিংয়ের ১১ কোটি ৫৬ লাখ ৬৫ হাজার, মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের ১১ কোটি ৪২ লাখ ২৩ হাজার এবং এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ১০ কোটি ২ লাখ ৫১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ১৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৮৫ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৭১ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১০৮ পয়েন্টে।

আরও পড়ুন: ব্লকে তিন কোম্পানির বড় লেনদেন

আজ ডিএসইতে ৩৪৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৪১টির, কমেছে ২৭টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭৭টির।

বুধবার ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা কোম্পানিগুলোর শেয়ারদর বেড়েছে- ওয়েস্টার্ন এমারেল্ড অয়েলের ১০ শতাংশ, ইন্টারন্যাশনাল লিজিংয়ের ৯.৮৩ শতাংশ, সিনোবাংলা ইন্ডাস্ট্রিজের ৯.৮০ শতাংশ, প্রিমিয়ার লিজিংয়ের ৮.৮২ শতাংশ, ফাস ফাইন্যান্সের ৮.৭৭ শতাংশ, ইউনিয়ন ক্যাপিটালের ৮.১৮ শতাংশ, খান ব্রাদার্সের ৭.৯৬ শতাংশ, এআইবিএল ফার্স্ট ইসলামীক মিউচুয়াল ফান্ডের ৭.৬৯ শতাংশ, সী পার্ল রিসোর্টের ৬.৬৭ শতাংশ এবং প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৫.৯১ শতাংশ।

অপর পুঁজিবাজার সিএসই’র প্রধান সূচক ৪৬.১৩ পয়েন্ট বা ০.২৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৬২৬.৭৮ পয়েন্টে। সিএসইতে ১৬৪টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৬৯টির, কমেছে ২৬টির ও অপরিবর্তিত রয়েছে ৬৯টির।

দিন শেষে সিএসইতে ৬ কোটি ৫৮ লাখ ৬৭ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর আগের দিন লেনদেন হয়েছিল ৬ কোটি ২৮ লাখ ৬২ হাজার টাকার শেয়ার।

ঢাকা/টিএ

ট্যাগঃ

শেয়ার করুন

সূচকের উত্থানে বেড়েছে লেনদেন

আপডেট: ০৪:১১:২০ অপরাহ্ন, বুধবার, ১০ জানুয়ারী ২০২৪