১০:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬

বাংলা‌দেশ-গা‌ম্বিয়া জয়েন্ট বিজনেস টাস্কফোর্স গঠনের প্রস্তাব

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০১:০৯:৫৯ অপরাহ্ন, শনিবার, ৪ মে ২০২৪
  • / ১০৪৩৫ বার দেখা হয়েছে

গাম্বিয়ার সঙ্গে বাংলাদেশের বাণিজ্য সহযোগিতা সম্প্রসারণের জন্য দুই দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠনের সমন্বয়ে একটি জয়েন্ট বিজনেস টাস্কফোর্স গঠনের প্রস্তাব দি‌য়ে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

গাম্বিয়ার স্থানীয় সময় শুক্রবার (৩ মে) বানজুলে ওআইসি শীর্ষ সম্মেলনের প্রাক প্রস্তুতিমূলক পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সভার সাইভলাইনে গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী ড. মামাদোউ তাংগারার স‌ঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক এ প্রস্তাব দেন হাছান মাহমুদ।

গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী মিয়ানমার হতে বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে বাংলাদেশে আশ্রয় দেওয়ার মাধ্যমে মুসলিম উম্মাহর প্রতি সংহতি প্রকাশের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করেন। একইস‌ঙ্গে তি‌নি রোহিঙ্গা গণহত্যা মামলায় আর্থিক সহায়তা প্রদানের জন্য বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানান।

ওআইসির ১৫তম শীর্ষ সম্মেলনের প্রাক-প্রস্তুতিমূলক পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সভার সভাপতিত্ব লাভ করায় গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রীকে হাছান মাহমুদ অভিনন্দন জানান এবং গাম্বিয়া ওআইসির সভাপতি থাকাকালীন সংস্থার বিভিন্ন ক্ষেত্রে সদস্য দেশগুলোর মধ্যে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে একযোগে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

আরও পড়ুন: মুসলিম উম্মাহর একাত্মতা ফিলিস্তিন সংকট সমাধানে ভূমিকা রাখতে পারে: পররাষ্ট্রমন্ত্রী

ড. হাছান দুই দেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্কে সন্তোষ প্রকাশ করেন এবং গাম্বিয়ার কৃষিখাতে বাংলাদেশের জনশক্তি রপ্তানি, বাণিজ্য ও বিনিয়োগে দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করেন।

গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী কৃষিখাতে বাংলাদেশের অভাবনীয় সাফল্যের বিশেষ প্রশংসা করেন এবং উভয় দেশের মধ্যে বাণিজ্য সহযোগিতা সম্প্রসারণের অভিপ্রায় ব্যক্ত করেন।

বৈঠকে উভয় পররাষ্ট্রমন্ত্রী ফিলিস্তিনি সমস্যা সমাধানে ওআইসির দৃঢ় ভূমিকার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

বাংলা‌দেশ-গা‌ম্বিয়া জয়েন্ট বিজনেস টাস্কফোর্স গঠনের প্রস্তাব

আপডেট: ০১:০৯:৫৯ অপরাহ্ন, শনিবার, ৪ মে ২০২৪