সেন্ট্রাল ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিক প্রকাশ
- আপডেট: ০৭:৪৪:২৭ অপরাহ্ন, বুধবার, ৮ মে ২০২৪
- / ১০৫৭৩ বার দেখা হয়েছে
পুঁজিবাজারে তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড গত ৩১ মার্চ, ২০২৪ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
বুধবার (৮ মে) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।
চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ৫৪ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানিটির ইপিএস হয়েছিল ৫১ পয়সা।
আলোচিত সময়ে কোম্পানিটির শেযার প্রতি নগদ অর্থের প্রবাহ ছিল ৫৫ পয়সা, যা আগের বছর একই সময়ে ৫৩ পয়সা ছিল।
গত ৩১ মার্চ, ২০২৪ তারিখে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ৫০ টাকা ২৮ পয়সা।
ঢাকা/এসএইচ



































