আল-আরাফাহ ইসলামী ব্যাংকের প্রথম প্রান্তিক প্রকাশ
- আপডেট: ১০:৩৫:১২ পূর্বাহ্ন, বুধবার, ১৫ মে ২০২৪
- / ১০৬০২ বার দেখা হয়েছে
পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি গত ৩১ মার্চ, ২০২৪ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জানুয়ারি’২৪-মার্চ’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
মঙ্গলবার (১৪ মে) অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।
চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে ব্যাংকটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ২২ পয়সা (ডাইলুটেড)। গত বছর একই সময়ে ব্যাংকটির ইপিএস হয়েছিল ১৮ পয়সা (ডাইলুটেড)।
আরও পড়ুন: ঢাকা ব্যাংকের প্রথম প্রান্তিক প্রকাশ
আলোচিত সময়ে ব্যাংকটির শেয়ার প্রতি অর্থের প্রবাহ বা ক্যাশ-ফ্লো ছিলো ৮ টাকা ৬১ পয়সা, যা আগের বছরে ছিলো ৪ টাকা ৭১ পয়সা।
গত ৩১ মার্চ, ২০২৪ তারিখে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ২২ টাকা ৪০ পয়সা।
ঢাকা/এসএইচ

























