সূচকের উত্থানে লেনদেন চলছে
- আপডেট: ১২:৩১:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অগাস্ট ২০২৪
- / ১০৩৮০ বার দেখা হয়েছে
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (০১ আগস্ট) মূল্য সূচকের ব্যাপক পতনে চলছে লেনদেন। এদিন লেনদেন শুরুর প্রথম দেড় ঘন্টায় বেড়েছে অধিকাংশ কোম্পানির শেয়ারের দর। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
সূত্র মতে, এদিন বেলা ১১ টা ৩০ পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ সূচক ১১ দশমিক ০২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ২৯১ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ ২ দশমিক ৯৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৫৬ পয়েন্টে এবং ‘ডিএস৩০’ সূচক ০ দশমিক ১৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮৮৬ পয়েন্টে দাড়িয়েছে।
আরও পড়ুন: প্রাইম ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
আলোচিত সময়ে ডিএসইতে লেনদেন হয়েছে ১৬৫ কোটি ৮৩ লাখ টাকা।
আজ লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৭৭ টির, কমেছে ১১০ টির এবং অপরিবর্তিত রয়েছে ৯২ টি কোম্পানির শেয়ারের দর।
ঢাকা/এসএ্চ































