কাশিমপুর কারাগার থেকে ২০৯ বন্দির পলায়ন, গুলিতে নিহত ৬
- আপডেট: ০৬:৪৯:৪৪ অপরাহ্ন, বুধবার, ৭ অগাস্ট ২০২৪
- / ১০৫১৭ বার দেখা হয়েছে
গাজীপুরে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে ২০৯ বন্দি পালিয়ে গেছেন। পালানোর সময় গুলিতে নিহত হয়েছে ছয় বন্দি। কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা বিষয়টি নিশ্চিত করেন।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
তিনি জানান, মঙ্গলবার (৬ আগস্ট) বিকেলে কারাগারের বন্দিরা বিদ্রোহ করেন। তারা কারাগার ভেঙে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এসময় কারারক্ষীরা থামানোর চেষ্টা করলে বন্দিরা তাদের ওপর চড়াও হন। একপর্যায়ে সেনাবাহিনীকে খবর দেওয়া হলে সেনাবাহিনী কমান্ডো অভিযান চালিয়ে বিদ্রোহ দমন করে।
আরও পড়ুন: অন্তর্বর্তীকালীন সরকারের শপথ বৃহস্পতিবার: সেনাপ্রধান
সিনিয়র জেল সুপার আরও জানান, বন্দিদের মধ্যে ২০৯ জন দেওয়াল টপকে পালিয়ে গেছেন। এসময় গুলিতে ছয়জন নিহত হন। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ঢাকা/এসএইচ




































