০৩:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬

বায়তুল মোকাররমে সংঘর্ষের ঘটনায় ৫০০ জনের বিরুদ্ধে মামলা

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৪:৩৩:৫১ অপরাহ্ন, রবিবার, ২৮ মার্চ ২০২১
  • / ১০৪৭৩ বার দেখা হয়েছে

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরের প্রতিবাদে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান ইসলামি দলগুলোর নেতাকর্মীরা। শুক্রবার (২৬ মার্চ) জুমার নামাজের পর বায়তুল মোকাররম মসজিদের সামনে চলা এ সংর্ঘষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ৫০০ জনের বিরুদ্ধে মামলা করেছে।

রোববার (২৮ মার্চ) পল্টন থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বকর সিদ্দিক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: বিজনেসজার্নালবিজনেসজার্নাল.বিডি

তিনি বলেন, শুক্রবার জুমার নামাজের পর বায়তুল মোকাররম মসজিদ এলাকায় সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে পল্টন থানায় মামলা করেছে। মামলার নং ৫৭। এই মামলায় ৫০০ জনকে অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে।

এরআগে শুক্রবার (২৬ মার্চ) জুমার নামাজের পর বায়তুল মোকাররম মসজিদের সামনে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষের ঘটনায় অর্ধশতাধিক আহত হয়েছেন। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ৫০ জন চিকিৎসা নিয়েছেন। দুপুরের পর থেকে সন্ধ্যা পর্যন্ত সংঘর্ষ চলে। আন্দোলনকারীদের আশ্বস্ত করার পর সন্ধ্যার দিকে তারা মসজিদ প্রাঙ্গণ ত্যাগ করেন।

বিজনেসজার্নাল/ঢাকা/এনইউ

আরও পড়ুন:

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

বায়তুল মোকাররমে সংঘর্ষের ঘটনায় ৫০০ জনের বিরুদ্ধে মামলা

আপডেট: ০৪:৩৩:৫১ অপরাহ্ন, রবিবার, ২৮ মার্চ ২০২১