রোহিঙ্গা সংকট সমাধানে মালয়েশিয়ার সমর্থন চেয়েছে বাংলাদেশ
- আপডেট: ১১:২৫:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪
- / ১০৩৪২ বার দেখা হয়েছে
আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার এবং রোহিঙ্গা সংকট সমাধানে মালয়েশিয়ার সমর্থন চেয়েছে বাংলাদেশ। সোমবার (৩০ ডিসেম্বর) পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নবনিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার মো. শুহাদা ওসমান। এ সময় এ সহযোগিতা চান পররাষ্ট্রসচিব।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, পররাষ্ট্রসচিব ২০২৫ সালের জানুয়ারিতে আসিয়ানের আসন্ন সভাপতিত্বের জন্য মালয়েশিয়াকে অভিনন্দন জানান। তিনি আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার হওয়ার জন্য এবং দীর্ঘায়িত রোহিঙ্গা সংকট সমাধানে মালয়েশিয়ার সমর্থন চান। তিনি চলতি বছরের ৩১ মে মালয়েশিয়া যেতে না পারা ১৮ হাজার কর্মী যেন দেশটিতে যেতে পারেন, সে বিষয়ে জোর দেন। পররাষ্ট্রসচিব আশা প্রকাশ করেন যে দুই দেশের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) আলোচনা শিগগিরই শুরু হবে। উভয়পক্ষ আগামী বছরের শুরুর দিকে পররাষ্ট্র দপ্তরের পরবর্তী পরামর্শের জন্য আশাবাদ ব্যক্ত করেছে।
আরও পড়ুন: বুক পেতে যারা জীবন দিতে পেরেছে তাদের হাতে দেশ নিরাপদ থাকবে: জামায়াত আমির
হাইকমিশনার জানান, মালয়েশিয়া সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলো এ বিষয়ে কাজ করছে।
উভয়পক্ষ জনশক্তি, বাণিজ্য, বিনিয়োগ এবং হালাল অর্থনীতির ক্ষেত্রে সম্ভাব্য সহযোগিতা নিয়ে আলোচনা করেন।
ঢাকা/এসএইচ


































