লেনদেনের শীর্ষে ফাইন ফুডস
- আপডেট: ০৩:৪৩:৩৪ অপরাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২৫
- / ১০৩৮৬ বার দেখা হয়েছে
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার (৫ জানুয়ারি) লেনদেনের শীর্ষে উঠে এসেছে ফাইন ফুডস লিমিটেড। আজ কোম্পানিটির ২৪ কোটি ৭৮ লাখ ৩৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে মিডল্যান্ড ব্যাংক। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৮ কোটি ৯৪ লাখ ২৫ হাজার টাকার।
৮ কোটি ৪ লাখ ৪২ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে রবি আজিয়াটা।
আরও পড়ুন: পেনিনসুলা চিটাগংয়ে নতুন চেয়ারম্যান ও এমডি নিয়োগ
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- ওয়াইম্যাক্স, পূবালী ব্যাংক, ওরিয়ন ইনফিউশন, বাংলাদেশ শিপিং কর্পোরেশন-বিএসসি, সানলাইফ ইন্সুরেন্স, ইসলামী ব্যাংক ও ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেড।
ঢাকা/এসএইচ



































