০৩:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬

ডিএসইতে আসছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১০:২৪:৪১ পূর্বাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫
  • / ১০৪৩২ বার দেখা হয়েছে

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) পরিদর্শনে আসছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী। আগামী মঙ্গলবার (৬ মে) তিনি ডিএসই কার্যালয়ে আসবেন এবং শেয়ারবাজার পরিস্থিতি নিয়ে দুটি গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেবেন।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এক বৈঠক হবে বাজার সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে, আরেকটি ডিএসইর উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে। বৈঠক শেষে তিনি ডিএসইর বিভিন্ন বিভাগ ঘুরে দেখবেন এবং কর্মপ্রক্রিয়া পর্যালোচনা করবেন।

বর্তমানে দেশের অর্থনীতির বিভিন্ন খাতে ঘুরে দাঁড়ানোর লক্ষণ দেখা গেলেও শেয়ারবাজার এখনো চরম দুরবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। ডলার ও টাকার বিনিময় হার স্থিতিশীল হওয়া, রেমিট্যান্স ও রপ্তানি আয়ের ঊর্ধ্বমুখী প্রবণতা, ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফিরে আসার মতো ইতিবাচক দিকগুলো স্পষ্ট হলেও, শেয়ারবাজারে তার কোনো প্রতিফলন নেই।

ধারাবাহিক দরপতন ও অস্বাভাবিকভাবে কমে যাওয়া লেনদেনের কারণে ক্ষুব্ধ বিনিয়োগকারীরা একাধিকবার বিক্ষোভ করেছেন। বিষয়টি সরকারের জন্যও বিব্রতকর হয়ে উঠেছে। এই প্রেক্ষাপটে ড. আনিসুজ্জামান চৌধুরীর এই সফরকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।

আরও পড়ুন: পিএফআই সিকিউরিটিজের বোর্ডের দেশত্যাগে নিষেধাজ্ঞা

গত বছরের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর অন্তর্বর্তী সরকার অর্থনীতির স্থিতিশীলতায় বেশ কিছু ইতিবাচক পদক্ষেপ নেয়। তবে শেয়ারবাজার রয়ে গেছে অনিশ্চয়তার মধ্যেই। এই খাতের সংকট উত্তরণে করণীয় ঠিক করতেই স্টেকহোল্ডারদের সঙ্গে সরাসরি বৈঠক করবেন ড. আনিসুজ্জামান।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

ডিএসইতে আসছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান

আপডেট: ১০:২৪:৪১ পূর্বাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫