০১:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

ব্র্যাক ব্যাংকের আয় বেড়েছে ৪৭ শতাংশ

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১২:০৪:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫
  • / ১০৩৭৮ বার দেখা হয়েছে

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান ব্র্যাক ব্যাংক পিএলসি গত ৩১ মার্চ, ২০২৫ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। গত বছরের একই সময়ের তুলনায় আলোচ্য প্রান্তিকে শেয়ার প্রতি আয় বেড়েছে ৪৭ দশমিক ৪০ শতাংশ।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

সোমবার (১২ মে) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্রমতে, চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ২৭ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানিটির ইপিএস হয়েছিল ১ টাকা ৫৪ পয়সা (রিস্টেটেড)।

আরও পড়ুন: শেয়ারহোল্ডারদের ডিভিডেন্ড দেবে না মাইডাস ফাইন্যান্স

আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ অর্থের প্রবাহ ছিল ৫৪ টাকা ৪৪ পয়সা, যা আগের বছর একই সময়ে ৩০ পয়সা ৮৪ ছিল।

গত ৩১ মার্চ, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ৪৭ টাকা ৫ পয়সা।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

ব্র্যাক ব্যাংকের আয় বেড়েছে ৪৭ শতাংশ

আপডেট: ১২:০৪:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫