সাপ্তাহিক গেইনারের শীর্ষে রহিম টেক্সটাইল
- আপডেট: ১১:৩০:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫
- / ১০৩৮৪ বার দেখা হয়েছে
সমাপ্ত সপ্তাহে অর্থাৎ ৭ থেকে ১০ জুলাই ২০২৫ তারিখ পর্যন্ত এই চার কার্যদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে রহিম টেক্সটাইল মিলস পিএলসি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
তথ্যমতে, আলোচ্য সপ্তাহে শেয়ারটির দর ৩৭.৫৬ শতাংশ বেড়েছে। এছাড়াও দ্বিতীয় স্থানে থাকা রিজেন্ট টেক্সটাইল মিলসের সর্বচ্চো দর বেড়েছে ৩৬.৬৭ শতাংশ। এবং রহিমা ফুড কর্পোরেশনের সর্বচ্চো ২২.০১ শতাংশ দর বেড়ে কোম্পানিটি সাপ্তাহিক গেইনার তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
আরও পড়ুন: ২ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- শেফার্ড ইন্ডাস্ট্রিজ, ন্যাশনাল ব্যাংক, তমিজউদ্দিন টেক্সটাইল, জি কিউ বলপেন, এ্যাপেক্স স্পিনিং, ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক এবং জেমিনী সী ফুড পিএলসি।
ঢাকা/এসএইচ


































