০১:৩১ অপরাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬

সূচক ঊর্ধ্বমুখী, দুই ঘণ্টায় লেনদেন ২২৪ কোটি টাকা

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১২:১১:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫
  • / ১০৩০৪ বার দেখা হয়েছে

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন চলছে। এদিন প্রথম দুই ঘন্টায় টাকা অংকে লেনদেন হয়েছে ২২৪ কোটি টাকা।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বুধবার (২৯ অক্টোবর) বেলা ১২টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ সূচক ২৩ দশমিক ৮৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ১০৮ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ সূচক ৫ দশমিক ২০ পয়েন্ট বেড়ে এবং ‘ডিএস৩০’ সূচক ১৬ দশমিক ৬৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১০৭৬ ও ১৯৯০ পয়েন্টে।

এদিনে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২২৮টি, কমেছে ৯৬টি এবং অপরিবর্তিত রয়েছে ৬৬টি কোম্পানির শেয়ারের।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

সূচক ঊর্ধ্বমুখী, দুই ঘণ্টায় লেনদেন ২২৪ কোটি টাকা

আপডেট: ১২:১১:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫