০৪:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬

৪৫তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১০:৫৮:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
  • / ১০২২৬ বার দেখা হয়েছে

৪৫তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে নিয়োগের জন্য বিভিন্ন ক্যাডারে সুপারিশ পেয়েছেন ১ হাজার ৮০৭ জন।

বুধবার (২৬ নভেম্বর) রাতে পিএসসির জনসংযোগ শাখা থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে  এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, ৪৫ তম বিসিএসের ২ হাজার ৩০৯টি পদের বিপরীতে ১ হাজার ৮০৭ জনকে ক্যাডার পদে সুপারিশ করা হলো।

প্রসঙ্গত, ৪৫তম বিসিএসের বিজ্ঞপ্তি ২০২২ সালের ৩০ নভেম্বর প্রকাশ করেছিল পিএসসি। ২০২৩ সালের ১৯ মে প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ২ লাখ ৬৮ হাজার ১১৯ জন প্রার্থী এ পরীক্ষায় অংশ নিয়েছিলেন। ওই বছরের ৬ জুন প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ ১২ হাজার ৭৮৯ জন লিখিত পরীক্ষায় বসেন গত বছর ২৩ জানুয়ারি, যা শেষ হয় ৩১ জানুয়ারি। এতে ৬ হাজার ৫৫৮ জন প্রার্থী উত্তীর্ণ হন।

ঢাকা/এসএইচ

ট্যাগঃ

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

৪৫তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ

আপডেট: ১০:৫৮:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫