১২:৪৬ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬

জেনেক্স ইনফোসিসের ডিভিডেন্ড ঘোষণা

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১০:৫৭:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫
  • / ১০২৫১ বার দেখা হয়েছে

ফাইল ফটো

পুঁজিবাজারে তালিকাভুক্ত তথ্যপ্রযুক্তি খাতের কোম্পানি জেনেক্স ইনফোসিস পিএলসির পরিচালনা পর্ষদ ২০২৪-২৫ অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য ১ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আগের বছর কোম্পানিটি ৩ শতাংশ ডিভিডেন্ড দিয়েছিল। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

আলোচ্য ২০২৪-২৫ অর্থবছরে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ২ টাকা ১৭ পয়সা। আগের অর্থবছরে যা ছিল ২ টাকা ৬২ পয়সা।

সমাপ্ত অর্থবছরশেষে কোম্পানির শেয়ারপ্রতি নিট নগদ পরিচালন প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ৬ টাকা ৮৭ পয়সা, আগের অর্থবছরে যা ছিল ১ টাকা ৮৫ পয়সা।

৩০ জুন, ২০২৫ তারিখে কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২২ টাকা ১১ পয়সা।

আগামী ৩০ ডিসেম্বর সকাল ১১টায় বার্ষিক সাধারণ সভার (এজিএম) আহবান করেছে কোম্পানিটি। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২১ ডিসেম্বর।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

জেনেক্স ইনফোসিসের ডিভিডেন্ড ঘোষণা

আপডেট: ১০:৫৭:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫