০১:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬
লুজারের শীর্ষে মাইডাস ফাইন্যান্স
বিজনেস জার্নাল প্রতিবেদক:
- আপডেট: ০৩:৫২:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
- / ১০২২৮ বার দেখা হয়েছে
সপ্তাহের শেষ কার্যদিবসে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে মাইডাস ফাইন্যান্স পিএলসি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্রমতে, বৃহস্পতিবার (২২ জানুয়ারি) কোম্পানিটির শেয়ার দর ০২ পয়সা বা ৫ দশমিক ৬৬শতাংশ কমেছে।
দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল ওরিয়ন ইনফিউশন লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ৫.০৫ শতাংশ কমেছে। আর তৃতীয় স্থানে থাকা উত্তরা ফাইন্যান্সের শেয়ারদর ৪ শতাংশ কমেছে।
এছাড়াও, ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- শাইনপুকুর সিরামিক্স, ফার্স্ট ফাইন্যান্স, এপেক্স ট্যানারি, ইবিএল ফাস্ট মিউচুয়াল ফান্ড, ফিনিক্স ফাইন্যান্স, আল-হাজ্ব টেক্সটাইল এবং ওআইমেক্ম ইলেকট্রোডস লিমিটেড।
ঢাকা/এসএইচ



































