লুজারের শীর্ষে ডিবিএইচ ফাস্ট মিউচুয়াল ফান্ড
- আপডেট: ০৪:১৯:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬
- / ১০১৭৭ বার দেখা হয়েছে
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ড। ফান্ডটির ইউনিট দর ৫০ পয়সা বা ৮.৯৩ শতাংশ কমেছে।
তথ্য অনুযায়ী, এদিন দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল ফার্স্ট ফাইন্যান্স লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ২০ পয়সা বা ৫.৮৮ শতাংশ কমেছে।
তৃতীয় স্থানে থাকা এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এর শেয়ার দর ২ টাকা ৩০ পয়সা বা ৫.৭১ শতাংশ কমেছে।
এছাড়াও, ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানি ও ফান্ডগুলোর মধ্যে ফিনিক্স ফাইন্যান্স ৫.৪১ শতাংশ, বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট ৫.০০ শতাংশ, ক্রিস্টাল ইন্স্যুরেন্স ৪.৯১ শতাংশ, আইসিবি ইসলামিক ব্যাংক ৪.৩৫ শতাংশ, জেনারেশন নেক্সট ফ্যাশন ৪.১৭ শতাংশ, সেন্ট্রাল লাইফ ইন্স্যুরেন্স ৪.০৮ শতাংশ এবং আইএফআইসি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড ৩.৮৫ শতাংশ কমেছে।
ঢাকা/এসএইচ



































