লেনদেনের শীর্ষে স্কয়ার ফার্মাসিউটিক্যালস
- আপডেট: ০৩:৩৫:০৬ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬
- / ১০২২৭ বার দেখা হয়েছে
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (১৮ ফেব্রুয়ারি) লেনদেন শেষে লেনদেনের তালিকায় শীর্ষে উঠে এসেছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি। কোম্পানিটির ৩৬ কোটি ৪৮ লাখ ৭১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে।
তথ্য অনুযায়ী, এদিন লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড । কোম্পানিটির ৩২ কোটি ৩৭ লাখ ৭৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
২৩ কোটি ৬৯ লাখ ২৯ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে ঢাকা ব্যাংক পিএলসি।
এছাড়াও, ডিএসইতে লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে দ্য সিটি ব্যাংক পিএলসি, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড, মন্নু ফেব্রিক্স লিমিটেড, ওরিয়ন ইনফিউশন লিমিটেড, ব্র্যাক ব্যাংক পিএলসি, আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেড এবং কে অ্যান্ড কিউ (বাংলাদেশ) লিমিটেড।
ঢাকা/এসএইচ



































