০৭:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
ইস্টার্ন ব্যাংকের ডিভিডেন্ড ঘোষণা
বিজনেস জার্নাল প্রতিবেদক:
- আপডেট: ১০:৩৭:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
- / ১০২৪৫ বার দেখা হয়েছে
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইস্টার্ন ব্যাংক ৩১ ডিসেম্বর, ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য ২৫ শতাংশ ক্যাশ ও ৩ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। ব্যাংক সূত্রে এই তথ্য জানা গেছে।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির সমন্বিতভাবে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫ টাকা ২৩ পয়সা । আগের অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ৪ টাকা ১৪ পয়সা।
আলোচ্য অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিতভাবে নগদ কার্যকরি প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ২০ টাকা ১২ পয়সা । আগের অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ১৫ টাকা ১৯ পয়সা।
৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্তিতভাবে নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩১ টাকা ৩৮ পয়সা।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১১ জুন দুপুর ১২টায় অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৬ মে।
ঢাকা/এসএইচ



































