১০:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

লেনদেনের শীর্ষে সিটি ব্যাংক

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৩:৪১:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
  • / ১০২৩৫ বার দেখা হয়েছে

ফাইল ফটো

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১৬ এপ্রিল) লেনদেন শেষে লেনদেনের তালিকায় শীর্ষে উঠে এসেছে দ্য সিটি ব্যাংক পিএলসি। কোম্পানিটির ২৮ কোটি ১৬ লাখ ৬৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে।

তথ্য অনুযায়ী, এদিন লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল একমি পেস্টিসাইড লিমিটেড। কোম্পানিটির ২৭ কোটি ১২ লাখ ৬৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

২৬ কোটি ৬৫ লাখ ৪৫ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

এছাড়াও, ডিএসইতে লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে ইস্টার্ন ব্যাংক পিএলসি, মীর আখতার হোসাইন লিমিটেড, ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড, শাইনপুকুর সিরামিকস লিমিটেড, সাইফ পাওয়ারটেক লিমিটেড, শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড এবং সিমটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

লেনদেনের শীর্ষে সিটি ব্যাংক

আপডেট: ০৩:৪১:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬