০৮:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

প্রধানমন্ত্রীর বিনিয়োগ ও পুঁজিবাজার বিষয়ক বিশেষ সহকারীর সঙ্গে বিএসইসির সভা অনুষ্ঠিত

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৬:০৫:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
  • / ১০২৪৫ বার দেখা হয়েছে

মাননীয় প্রধানমন্ত্রীর বিনিয়োগ ও পুঁজিবাজার বিষয়ক বিশেষ সহকারী তানভীর গনি এর সাথে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সভা অনুষ্ঠিত হয়েছে।

অদ্য বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসির কার্যালয়ে বেলা ১১ টায় সভাটি শুরু হয়। বিএসইসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ, বিএসইসির কমিশনার মুঃ মোহসিন চৌধুরী, বিএসইসির কমিশনার মোঃ আলী আকবর, বিএসইসির কমিশনার ফারজানা লালারুখ, বিএসইসির কমিশনার মোঃ সাইফুদ্দিন, সিএফএ এবং বিএসইসির কর্মকর্তাবৃন্দ উক্ত সভায় উপস্থিত ছিলেন।

অনুষ্ঠিত সভায় পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের ভূমিকা, সামগ্রিক কার্যাবলী ও প্রাতিষ্ঠানিক কাঠামো ও সক্ষমতা, পুঁজিবাজারের ইকোসিস্টেম ও রেগুলেটরি ফ্রেমওয়ার্ক, পুঁজিবাজারের উন্নয়নে বিএসইসি কর্তৃক বাস্তবায়িত উল্লেখযোগ্য কার্যক্রম ও অর্জিত সাফল্য এবং নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে বিএসইসির ভবিষ্যৎ পরিকল্পনাসহ পুঁজিবাজার সংশ্লিষ্ট বিষয়সমূহ তুলে ধরে একটি প্রেজেন্টেশন প্রদান করা হয়।

পুঁজিবাজারের সংস্কার ও টেকসই উন্নয়নে সাম্প্রতিক সময়ে বিএসইসি কর্তৃক গৃহীত পদক্ষেপসমূহ সম্পর্কে প্রধানমন্ত্রীর বিনিয়োগ ও পুঁজিবাজার বিষয়ক বিশেষ সহকারীকে অবহিত করা হয়। এসময় মাননীয় প্রধানমন্ত্রীর বিনিয়োগ ও পুঁজিবাজার বিষয়ক বিশেষ সহকারী পুঁজিবাজারের বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

প্রধানমন্ত্রীর বিনিয়োগ ও পুঁজিবাজার বিষয়ক বিশেষ সহকারীর সঙ্গে বিএসইসির সভা অনুষ্ঠিত

আপডেট: ০৬:০৫:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬