০২:৪৪ অপরাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬

কুড়িগ্রাম সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা জারি

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১২:১৫:৪৮ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬
  • / ১০২০৮ বার দেখা হয়েছে

কুড়িগ্রামের বিভিন্ন সীমান্তে নিশ্ছিদ্র নিরাপত্তা ও সর্বোচ্চ সতর্কতা জারি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (৯ মে) স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) লে. কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের অখণ্ডতা রক্ষা, চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ অনুপ্রবেশ দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণে জেলার বিভিন্ন সীমান্তে নিরাপত্তা ও সর্বোচ্চ সতর্কতা জারি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)

এবিষয়ে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) লে. কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক জানান, কুড়িগ্রাম জেলার সীমান্ত সুরক্ষা নিশ্চিতকরণ এবং অবৈধ অনুপ্রবেশ কঠোরভাবে দমনে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সর্বদা সজাগ ও সতর্ক অবস্থানে রয়েছে। ইতোমধ্যে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার পাশাপাশি নজরদারি বৃদ্ধি করা হয়েছে।

ঢাকা/এসএইচ

ট্যাগঃ

শেয়ার করুন

কুড়িগ্রাম সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা জারি

আপডেট: ১২:১৫:৪৮ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬