আল-আরাফাহ ইসলামী ব্যাংকের আর্থিক প্রতিবেদন প্রকাশ
- আপডেট: ১১:২৪:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬
- / ১০২০৩ বার দেখা হয়েছে
পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি গত ৩১ মার্চ, ২০২৬ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জানুয়ারি’২৬-মার্চ’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
বৃহস্পতিবার (১৪ মে) অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে প্রান্তিকে সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ ব্যাংকটির শেয়ার প্রতি সমন্বিত আয় (Consolidated EPS) হয়েছে ১৪ পয়সা। গত বছর একই সময়ে ব্যাংকটির ইপিএস হয়েছিল ০৪ পয়সা।
প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশফ্লো ছিল ১২ পয়সা, যা আগের বছর একই সময়ে ছিল ৮৭ পয়সা।
গত ৩১ মার্চ ২০২৬ তারিখে সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২১ টাকা ১৯ পয়সা।
ঢাকা/এসএইচ



































