ব্লক মার্কেটে ৬৩ কোটি টাকার লেনদেন
- আপডেট: ০২:৩১:৫১ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬
- / ১০১৭০ বার দেখা হয়েছে
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১৭ মে) ব্লক মার্কেটে মোট ৪৬টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে ৬৩ কোটি ৭২ লাখ ৬৩ হাজার টাকার লেনদেন সম্পন্ন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইস-ক্রিম পিএলসি-এর। এদিন কোম্পানিটির ১৪ কোটি ৬৪ লাখ ৯৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা এটিকে লেনদেনের শীর্ষ তালিকায় প্রথম স্থানে নিয়ে এসেছে।
লেনদেনের দ্বিতীয় স্থানে উঠে এসেছে এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড। কোম্পানিটির ১২ কোটি ০২ লাখ ৯২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
৯ কোটি ২৮ লাখ ৮৯ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে ক্যাপিটেক বিডিবিএল মিউচুয়াল ফান্ড ওয়ান ।
ব্লক মার্কেটে বড় লেনদেন করা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে অ্যাপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলস লিমিটেড ৪ কোটি ২৮ লাখ ৬০ হাজার টাকার শেয়ার এবং সিটি জেনারেল ইন্স্যুরেন্স পিএলসি ৪ কোটি ১৬ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে।
ঢাকা/এসএইচ


































