০৫:৩৪ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬

গেইনারের শীর্ষে মীর আক্তার

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৪:১৬:৫৪ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬
  • / ১০১৯১ বার দেখা হয়েছে

ফাইল ফটো

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৮১টি কোম্পানির মধ্যে ১৯৪টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এরমধ্যে সর্বোচ্চ দর বৃদ্ধি পেয়েছে মীর আক্তার হোসেন লিমিটেড।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বুধবার (২০ মে) ডিএসইতে সর্বোচ্চ মীর আক্তার হোসেন লিমিটেডের শেয়ার দর আগের কার্যদিবসের তুলনায় ৩ টাকা ৮ পয়সা বা ৯ দশমিক ৯৭ শতাংশ বেড়েছে। এর ফলে কোম্পানিটি দর বৃদ্ধি তালিকায় প্রথম স্থান দখল করে নেয়।

দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি। কোম্পানিটির শেয়ার দর ৯ দশমিক ৯৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর তৃতীয় স্থানে থাকা রংপুর ডেইরী অ্যান্ড ফুড প্রোডাক্টস লিমিটেডের দর বেড়েছে ৯ দশমিক ৭৩ শতাংশ।

এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- ইনফর্মেশন সার্ভিসেস নেটওয়ার্ক, সিকদার ইন্সুরেন্স কোম্পানি, রিলায়েন্স ইন্সুরেন্স, গ্লোবাল ইন্সুরেন্স, ন্যাশনাল ফীড মিল, শার্প ইন্ডাস্ট্রিজ পিএলসি এবং ইনটেক লিমিটেড শেয়ার দর বেড়েছে।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

গেইনারের শীর্ষে মীর আক্তার

আপডেট: ০৪:১৬:৫৪ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬