০৫:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

নতুন অর্থবছরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বরাদ্দ ৪৯৪৭ কোটি টাকা

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৩:০৯:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
  • / ১০১৭৭ বার দেখা হয়েছে

বৃহস্পতিবার ঘোষণা করা হবে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট। বাজেটে নতুন অর্থবছরে জনপ্রশাসন মন্ত্রণালয়য়ের বরাদ্দ থাকছে ৪ হাজার ৯৪৭ কোটি টাকা।

এর আগে ২০২৫-২৬ অর্থবছরে জনপ্রশাসন মন্ত্রণালয়য়ের বরাদ্দ ৪ হাজার ৮৯৯ কোটি টাকা এবং এ অর্থবছরের সংশোধিত বাজেট ছিল ৪ হাজার ৪৯০ কোটি টাকা।বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।আসন্ন ২০২৬–২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের আকার ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা। এর বিপরীতে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা। ফলে আয় ও ব্যয়ের মধ্যে ব্যবধান দাঁড়াচ্ছে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা। বাজেটের বিশাল এই ঘাটতি পূরণে সরকার অভ্যন্তরীণ ও বৈদেশিক-দুই উৎস থেকেই অর্থ সংগ্রহের পরিকল্পনা করেছে।

প্রস্তাবিত বাজেট অনুযায়ী, বৈদেশিক ঋণ ও অনুদান থেকে ১ লাখ ১৬ হাজার কোটি টাকা এবং অভ্যন্তরীণ উৎস থেকে ১ লাখ ২৭ হাজার কোটি টাকা সংগ্রহ করা হবে। এর মধ্যে ব্যাংক ব্যবস্থা থেকে নেওয়া হবে ১ লাখ ১২ হাজার কোটি টাকা এবং সঞ্চয়পত্র ও অন্যান্য উৎস থেকে ১৫ হাজার কোটি টাকার অর্থ সংগ্রহ করা হবে।জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে এই বাজেট প্রস্তাব পেশ করা হবে। এটি দেশের ৫৫তম বাজেট। এছাড়া বর্তমান সরকারের মেয়াদে অর্থমন্ত্রী হিসেবে এটি আমির খসরুর প্রথম বাজেট উপস্থাপন।

নিয়ম অনুযায়ী, সংসদে উপস্থাপনের আগে বাজেটটি মন্ত্রিসভায় অনুমোদিত হবে এবং পরবর্তীতে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন এতে সম্মতি জানিয়ে সই করবেন। ১ জুলাই থেকে আনুষ্ঠানিকভাবে কার্যকর হবে নতুন এই অর্থবছর।

ঢাকা/আরএইচ

শেয়ার করুন

নতুন অর্থবছরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বরাদ্দ ৪৯৪৭ কোটি টাকা

আপডেট: ০৩:০৯:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬