০১:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

বাজেট: নতুন বেতন কাঠামো ১ জুলাই থেকে ধাপে ধাপে কার্যকর

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১২:৪৭:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
  • / ১০১৮০ বার দেখা হয়েছে

প্রায় আড়াই লাখ কোটির ঘাটতি নিয়ে আজ ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট উত্থাপন করবে নতুন সরকার। বিএনপির নির্বাচনী ইশতেহারসহ অগ্রাধিকার পাবে ১৩টি বিষয়। সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দের সঙ্গে বাড়ছে ভাতাভোগী ও ভাতা। সমতাভিত্তিক উন্নয়ন দর্শনে এবারের বাজেটে মেগা প্রকল্পের নামে দুর্নীতির সুযোগ থাকছে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা।

সাড়ে ৬ শতাংশ প্রবৃদ্ধিতে আগামী অর্থবছরের দেশের জিডিপি ৬৮ লাখ ৩১ হাজার ৬৩৩ কোটি টাকায় উন্নীত করতে চায় বর্তমান সরকার। আর প্রবৃদ্ধির ধারা তরান্বিত করে ২০৩৪ সালের মধ্যে তা প্রায় দ্বিগুন- ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্য অর্জনসহ ১৩টি অগ্রাধিকারের সাজানো হচ্ছে আগামী অর্থবছরের বাজেট।বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের সাবেক মূখ্য অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন বলেন, সাড়ে ৬ শতাংশ প্রবৃদ্ধি কিভাবে হবে? গ্যাস, সার, তেলের সঙ্কট রয়েছে। এ ধরনের প্রবৃদ্ধি অর্জনের জন্য তো বিনিয়োগ বৃদ্ধির দরকার।

আসছে বাজেটে তুলে ধরা হবে ৫ বছর মেয়াদী সরকারের কর্মকৌশল। যেমন করমুক্ত আয়সীমা বেড়ে ২০৩০-৩১ অর্থবছরে কতো হবে সাধারণ মানুষ তা জানতে পারবেন এবারই। সমতার দর্শনে দেশকে এগিয়ে নেয়ার নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে থাকছে সর্বোচ্চ গুরুত্ব। অঞ্চলভিত্তিক উন্নয়ন সম্প্রসারণের পাশাপাশি পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিতে আসছে বাজেটে সামাজিক সুরক্ষা খাতের বরাদ্দ ১ লাখ ১৬ হাজার কোটি টাকা থেকে বাড়িয়ে করা হচ্ছে ১ লাখ ৪৫ হাজার কোটি টাকা। বাড়ানো হবে ভাতাভোগী ও ভাতার পরিমাণও।

প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, অতি ক্ষুদ্র ক্ষুদ্র কুটির শিল্প বলে কিছু নেই। সেখান থেকে তো আপনাকে গড়ে তুলতে হবে। আমাদের সব খাতের জন্য, সব শিল্পের জন্য চট্রগ্রামকে আমরা লজিস্টিক ধাপে নিয়ে যেতে চাই। ঢাকা তো একটি কেন্দ্র আছে। ফরিদপুরসহ ঢাকার অন্যান্য অঞ্চলেও আমরা বড় ধরনের পরিবর্তন করতে চাই। আমদের ইশতেহারে সমতা ভিত্তিক আঞ্চলিক উন্নয়নের কথা বলা হয়েছে।অর্থ ও পরিকল্পনা উপদেষ্টার স্পষ্ট বার্তা, নীতি কৌশল সাজিয়ে লুটপাট করতে কোন মেগা প্রকল্প থাকবে না আসছে অর্থবছরে।

তিনি বলেন, সবার আগে বাংলাদেশ, সবার জন্য বাংলাদেশ, সব খাতের জন্য বাংলাদেশ। জাতীয় স্বাস্থ্য ব্যবস্থা, সার্বিক পানিসম্পদ ব্যবস্থাপনা, তিস্তা মহাপরিকল্পনা, পদ্মা ব্যারেজ, হাওড়, শিক্ষা ব্যবস্থায় দক্ষ বাংলাদেশ, কল্যাণ রাষ্ট্রের বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ, মেগা প্রকল্পের বাংলাদেশ- এগুলো হচ্ছে পরিবর্তনকারী। আমরা মেগা গিগা দুর্নীতির মধ্যে নেই।ব্যবসাবান্ধব আগামী অর্থবছরের বাজেটে নিত্যপণ্যের বাজারে জনগণকে স্বস্তি দিতে ভ্যাট ট্যাক্স কমানো ও অব্যহতি দেয়ার পথে হাঁটবে বলেও জানান অর্থ উপদেষ্টা।

ঢাকা/আরএইচ

শেয়ার করুন

বাজেট: নতুন বেতন কাঠামো ১ জুলাই থেকে ধাপে ধাপে কার্যকর

আপডেট: ১২:৪৭:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬