০৬:১৫ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬
দর পতনের শীর্ষে বেক্সিমকো
বিজনেস জার্নাল প্রতিবেদক:
- আপডেট: ০৫:৩০:০৩ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬
- / ১০১৭৪ বার দেখা হয়েছে
সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১১ জুন) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে দরপতনের তালিকার শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো লিমিটেড।ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।সূত্র মতে, এদিন ডিএসইতে কোম্পানিটির শেয়ারদর ৯ টাকা ৯০ পয়সা বা ৯ দশমিক ৯৯ শতাংশ কমেছে।দরপতনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। কোম্পানিটির শেয়ারদর ২ টাকা ৯০ পয়সা বা ৯ দশমিক ৮৬ শতাংশ হ্রাস পেয়েছে।তালিকায় যৌথভাবে তৃতীয় স্থানে থাকা ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড এবং পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস লিমিটেড-এর শেয়ারদর ১০ পয়সা করে বা ৬ দশমিক ৬৭ শতাংশ হারে কমেছে।



































