০৪:২৯ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬
দেশে হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু
বিজনেস জার্নাল প্রতিবেদক:
- আপডেট: ০৫:০৪:৫০ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
- / ১০১৮৮ বার দেখা হয়েছে
দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ের মধ্যে হাম ও সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে আরও ৭৯৬ জন।শনিবার (১২ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।প্রতিবেদনে বলা হয়, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কেউ মারা না গেলেও সন্দেহজনক হাম রোগে মৃত্যু হয়েছে পাঁচজনের।
একই সময় নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৬৩ জনের। এ সময়ে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৭৬৩ জন।গত ১৫ মার্চের পর থেকে এখন পর্যন্ত নিশ্চিত হামে মারা গেছে ৯২ শিশু। সবমিলিয়ে হাম ও হামের উপসর্গে মারা গেছে ৬৪৮ জন। আক্রান্ত হয়েছে ১০ হাজার ২৪৮ জন।একই সময়ে সন্দেহভাজন হামে আক্রান্তের সংখ্যা ৮৪ হাজার ৮৯৯ জন।
ঢাকা/আরএইচ



































