০১:০৫ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১১:২০:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬
  • / ১০১৭৫ বার দেখা হয়েছে

মিরপুরে আর কিছুক্ষণ পর শুরু হবে অস্ট্রেলিয়া ও বাংলাদেশের মধ্যকার তৃতীয় ওয়ানডে। প্রথম দুই ম্যাচ জিতে আগেই সিরিজ নিশ্চিত করেছে টাইগাররা। সিরিজের শেষ ওয়ানডেতে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। দ্বিতীয় ওয়ানডেতে মাথায় আঘাত পাওয়ার কারণে এই ম্যাচে মেহেদী হাসান মিরাজকে বিশ্রামে রাখা হয়েছে। এই ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন নাজমুল শান্ত।

নিয়মিত অধিনায়ক মেহেদী হাসান মিরাজ দ্বিতীয় ওয়ানডেতে মাথায় আঘাত পেয়েছিলেন। টসের সময় নাজমুল জানিয়েছেন, মিরাজ সুস্থ আছেন। চিকিৎসকেরা তাঁকে পর্যবেক্ষণে রেখেছেন। তবে আজ একাদশে নেই।অস্ট্রেলিয়ার বিপক্ষে স্মরণীয় এই সিরিজ জয়ের পর সাফল্যের সামনে দাঁড়িয়ে বাংলাদেশ। ছয়বারের বিশ্ব চ্যাম্পিয়নদের ৩-০তে হারাতে পারলে আরও একটি উপঢৌকন অপেক্ষায় বাংলাদেশ ক্রিকেটের। আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে ইংল্যান্ডকে টপকে মেহেদী হাসান মিরাজের দল উঠে যাবে আটে।

তানজিদ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, লিটন দাস (উইকেটরক্ষক), মোসাদ্দেক হোসেন, শেখ মাহেদী হাসান, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।

অস্ট্রেলিয়া একাদশ:
জশ ইংলিস (অধিনায়ক ও উইকেটরক্ষক), কুপার কনোলি, ম্যাট রেনশ, অ্যালেক্স ক্যারি, ক্যামেরুন গ্রিন, মার্নাস লাবুশেন, ওলি পিক, জেভিয়ার বার্টলেট, বেন ডোয়ারশুইস, রাইলি মেরেডিথ ও অ্যাডাম জাম্পা।

ঢাকা/আরএইচ

শেয়ার করুন

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

আপডেট: ১১:২০:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬