০৭:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬

চলতি সপ্তাহে ১১ কোম্পানির এজিএম

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৬:২৩:১৫ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
  • / ১০১৭৬ বার দেখা হয়েছে

ফাইল ফটো

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ডিভিডেন্ড অনুমোদনের জন্য চলতি সপ্তাহে অনুষ্ঠিত হবে শেয়ারবাজারে তালিকাভুক্ত ১১ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম)। অনুষ্ঠিত এজিএমে কোম্পানিগুলোর পূর্ব ঘোষিত ডিভিডেন্ড অনুমোদন করা হবে। লঙ্কাবাংলা অ্যানালাইসিস পোর্টাল সূত্রে এ তথ্য জানা গেছে।কোম্পানিগুলো হলো- উত্তরা ব্যাংক, এসবিএসি ব্যাংক, প্রাইম ইন্স্যুরেন্স, ডাচ-বাংলা ব্যাংক, পূবালী ব্যাংক, প্রগতী ইন্স্যুরেন্স, হাইডেলবার্গ সিমেন্ট, বাংলাদেশ ইন্স্যুরেন্স কোম্পানি, এবি ব্যাংক এবং তাকাফুল ইন্স্যুরেন্স।

নিচে কোম্পানিগুলোর এজিএমের তারিখ, সময় ও বিষয় তুলে ধরা হলো-

১৫ জুন

এদিন বেলা ১১টায় উত্তরা ব্যাংক, এসবিএসি ব্যাংক এবং প্রাইম ইন্স্যুরেন্সেরর এজিএম অনুষ্ঠিত হবে। এজিএমে উপস্থিত বিনিয়োগকারীদের সম্মতিতে কোম্পানি ৩টির ঘোষিত ডিভিডেন্ড অনুমোদনের সম্ভাবনা রয়েছে।কোম্পানিগুলোর মধ্যে ৩১ ডিসেম্বর, ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য উত্তরা ব্যাংক ৫ শতাংশ ক্যাশ ও ২৫ শতাংশ স্টক ও প্রাইম ইন্স্যুরেন্স ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। একই সময়ের জন্য এসবিএসি ব্যাংক কোনো ডিভিডেন্ড না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।

১৬ জুন

এদিন বেলা ১১টায় ডাচ-বাংলা ব্যাংক ও পূবালী ব্যাংকের এজিএম অনুষ্ঠিত হবে। এজিএমে উপস্থিত বিনিয়োগকারীদের সম্মতিতে কোম্পানি ২টির ঘোষিত ডিভিডেন্ড অনুমোদনের সম্ভাবনা রয়েছে।কোম্পানি ২টির মধ্যে ৩১ ডিসেম্বর, ২০২৫ সমাপ্ত অর্থবছরের পূবালী ব্যাংক ১৫ শতাংশ ক্যাশ ও ১৫ শতাংশ স্টক এবং ডাচ-বাংলা ব্যাংক ২৫ শতাংশ ক্যাশ ও ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে।

১৮ জুন

এদিন সকাল ১০টায় এবি ব্যাংক ও হাইডেলবার্গ সিমেন্ট এবং বেলা ১১টায় বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স ও অলটেক্সের এজিএম অনুষ্ঠিত হবে। এছাড়া, দুপুর ১২টায় প্রগতী ইন্স্যুরেন্সের এজিএম অনুষ্ঠিত হবে। এজিএমে উপস্থিত বিনিয়োগকারীদের সম্মতিতে কোম্পানিগুলোর ঘোষিত ডিভিডেন্ড অনুমোদনের সম্ভাবনা রয়েছে।

কোম্পানিগুলোর মধ্যে ৩১ ডিসেম্বর, ২০২৫ সমাপ্ত অর্থবছরের প্রগতী ইন্স্যুরেন্স ২৭ শতাংশ ক্যাশ ও ৩ শতাংশ স্টক, হাইডেলবার্গ সিমেন্ট ১১ শতাংশ ক্যাশ এবং বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি ১১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। একই সময়ের জন্য এবি ব্যাংক কোনো ডিভিডেন্ড ঘোষণা করেনি।

২০ জুন

এদিন বেলা ১১টায় তাকাফুল ইন্স্যুরেন্সের এজিএম অনুষ্ঠিত হবে। এজিএমে উপস্থিত বিনিয়োগকারীদের সম্মতিতে কোম্পানিটির ঘোষিত ডিভিডেন্ড অনুমোদনের সম্ভাবনা রয়েছে।কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২৫ সমাপ্ত অর্থবছরের ১০ শতাংশ ক্যাশ ও ৩ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে।

ঢাকা/আরএইচ

শেয়ার করুন

চলতি সপ্তাহে ১১ কোম্পানির এজিএম

আপডেট: ০৬:২৩:১৫ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬