১১:০৬ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬

ভারতের এএন-৩২ বিমান বিধ্বস্ত

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৫:০৯:১৬ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
  • / ১০২১১ বার দেখা হয়েছে

ভারতের আসাম রাজ্যের জোরহাটে দেশটির বিমানবাহিনীর একটি আন্তোনভ এএন-৩২ পরিবহন বিমান অবতরণের সময় দুর্ঘটনার কবলে পড়েছে। বিমানটি জোরহাটের বিমানবাহিনী ঘাঁটির ভেতরে বিধ্বস্ত হয়ে আগুন ধরে যায়। শনিবার সকালে এ দুর্ঘটনা ঘটে। খবর এনডিটিভির।প্রাথমিক তথ্য অনুযায়ী, অবতরণের সময় বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে ঘাঁটির অভ্যন্তরে আছড়ে পড়ে। দুর্ঘটনার পরপরই আগুন ছড়িয়ে পড়লে জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

দুর্ঘটনার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। এছাড়া হতাহত বা আহতের কোনো তথ্যও তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি।এক বিবৃতিতে ভারতীয় বিমানবাহিনী জানিয়েছে, তারা ঘটনার বিষয়ে অবগত রয়েছে এবং পরিস্থিতি মূল্যায়নের পর বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে। একই সঙ্গে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে।উল্লেখ্য, সোভিয়েত ইউনিয়নে ভারতের প্রয়োজন অনুযায়ী তৈরি করা বিমানটি একটি শক্তিশালী দ্বি-ইঞ্জিনবিশিষ্ট সামরিক পরিবহন বিমান। দীর্ঘদিন ধরে এটি ভারতীয় বিমানবাহিনীর অন্যতম প্রধান পরিবহন প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহৃত হচ্ছে এবং বর্তমানে তাদের বহরে প্রায় ১০০টি এ ধরনের বিমান রয়েছে।

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

ভারতের এএন-৩২ বিমান বিধ্বস্ত

আপডেট: ০৫:০৯:১৬ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬