বুধবার থেকে পুঁজিবাজারে বাড়ছে লেনদেনের সময়
- আপডেট: ০৫:০১:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
- / ১০১৭৬ বার দেখা হয়েছে
আগামী বুধবার (১৭ জুন) থেকে লেনদেনের সময় ৫ মিনিট বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। নতুন সময়সূচি অনুযায়ী, প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত নিয়মিত লেনদেন চলবে।নতুন সময়সূচি অনুযায়ী, প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত নিয়মিত লেনদেন চলবে।বর্তমানে নিয়মিত লেনদেন সকাল ১০টায় শুরু হয়ে দুপুর ১টা ৫৫ মিনিটে শেষ হয়। এরপর ৫ মিনিটের পোস্ট ক্লোজিং সেশন অনুষ্ঠিত হয়।
নতুন সূচিতে নিয়মিত লেনদেনের সময় বাড়ানোর পাশাপাশি পোস্ট ক্লোজিং সেশনও সম্প্রসারণ করা হয়েছে। আগামীকাল থেকে বিরতিহীনভাবে দুপুর ২টা পর্যন্ত মূল লেনদেন চলবে।এছাড়া দুপুর ২টা থেকে ২টা ১০ মিনিট পর্যন্ত ১০ মিনিটের পোস্ট ক্লোজিং সেশন থাকবে। এ সময়ে বিনিয়োগকারীরা নতুন কোনো দর প্রস্তাব করতে পারবেন না। তবে ক্লোজিং প্রাইসে শেয়ার কেনাবেচার সুযোগ থাকবে।ডিএসইর এই সিদ্ধান্তের ফলে বিনিয়োগকারীরা প্রতিদিন অতিরিক্ত সময় লেনদেনের সুযোগ পাবেন বলে মনে করছেন বাজারসংশ্লিষ্টরা।
ঢাকা/আরএইচ


































