০৬:২৬ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬

বাজেটের পর দ্রব্যমূল্য বাড়ানোর সুযোগ নেই: বাণিজ্যমন্ত্রী

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৪:২৪:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬
  • / ১০১৭৬ বার দেখা হয়েছে

সরবরাহ সন্তোষজনক থাকায় বাজেটের পর দ্রব্যমূল্য বাড়ানোর কোন সুযোগ নেই বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

বুধবার (১৭ জুন) রাজধানীর বাদামতলী পাইকারি চালের বাজার ও নয়াবাজার কাঁচাবাজার পরিদর্শন শেষে ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।বাণিজ্যমন্ত্রী বলেন, প্রস্তাবিত বাজেট ঘোষণার পরও চালের পাইকারি ও খুচরা বাজার স্থিতিশীল রয়েছে। যদিও নতুন ও পুরাতন চালের ক্ষেত্রে দামের কিছুটা তারতম্য রয়েছে। কিন্তু দামের ঊর্ধ্বগতি নেই।

তিনি জানান, চালের সরবরাহ পরিস্থিতি স্থিতিশীল। বিপুল পরিমাণ চাল মজুত রয়েছে। চাল ছাড়াও সব ধরনের খাদ্যমূল্য স্থিতিশীল রয়েছে।এসময় খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী বলেন, চাল মজুত ও সরবরাহে কোন ঘাটতি নেই। সরকারের বোরো ধান সংগ্রহ পরিস্থিতিও সন্তোষজনক। বাস্তব পরিস্থিতি যাচাই না করে আতঙ্কিত হওয়ার মতো খবর পরিবেশন করা ঠিক নয়।

ঢাকা/আরএইচ

শেয়ার করুন

বাজেটের পর দ্রব্যমূল্য বাড়ানোর সুযোগ নেই: বাণিজ্যমন্ত্রী

আপডেট: ০৪:২৪:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬