০৬:১১ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬

৬৬ ব্রোকারেজ হাউজকে ফিক্স সার্টিফিকেশন দিয়েছে ডিএসই

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৫:২৯:০৪ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
  • / ১০১৭২ বার দেখা হয়েছে

এপিআই সংযোগের মাধ্যমে নিজস্ব অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম (ওএমএস) চালুর প্রক্রিয়ায় আরও পাঁচটি ব্রোকারেজ হাউজকে ফিক্স সার্টিফিকেশন দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) পিএলসি।

সার্টিফিকেশন পাওয়া প্রতিষ্ঠানগুলো হলো—এম্পেরর সিকিউরিটিজ অ্যান্ড ওয়েলথ ম্যানেজমেন্ট লিমিটেড, গ্লোবাল সিকিউরিটিজ লিমিটেড, মো. ফখরুল ইসলাম সিকিউরিটিজ লিমিটেড, এসআইবিএল সিকিউরিটিজ লিমিটেড এবং স্টক অ্যান্ড বন্ড লিমিটেড।

বুধবার (১২ আগস্ট) ডিএসইর বোর্ড রুমে আয়োজিত এক অনুষ্ঠানে এসব ব্রোকারেজ হাউজের প্রতিনিধিদের হাতে ফিক্স সার্টিফিকেশন তুলে দেন ডিএসইর প্রধান প্রযুক্তি কর্মকর্তা ড. মো. আসিফুর রহমান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিএসইর ভারপ্রাপ্ত প্রধান আর্থিক কর্মকর্তা ও মহাব্যবস্থাপক (মার্কেট ডেভেলপমেন্ট) সাইয়িদ মাহমুদ জুবায়ের, উপমহাব্যবস্থাপক মো. শফিকুর রহমান এবং জিশান মুহাম্মদ বিন হাসানসহ ডিএসইর ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ডিএসই জানিয়েছে, এপিআই বা অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেসভিত্তিক ব্রোকার হাউজ অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম (বিএইচওএমএস) চালুর উদ্যোগ ২০২০ সাল থেকে নেওয়া হয়। এর ধারাবাহিকতায় নাসডাক ম্যাচিং ইঞ্জিনে এপিআই সংযোগ স্থাপন করে নিজস্ব অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে লেনদেন পরিচালনার জন্য মোট ৯৩টি ব্রোকারেজ হাউজ ডিএসইতে আবেদন করেছে।

আজকের পাঁচটি প্রতিষ্ঠানসহ এখন পর্যন্ত মোট ৬৬টি ব্রোকারেজ হাউজকে ফিক্স সার্টিফিকেশন দেওয়া হয়েছে। এর মধ্যে ফিক্স সার্টিফিকেশন পাওয়ার পর ৫৬টি ব্রোকারেজ হাউজ এপিআই সংযোগের মাধ্যমে নিজস্ব অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম চালু করেছে।

ঢাকা/এমআর

শেয়ার করুন

৬৬ ব্রোকারেজ হাউজকে ফিক্স সার্টিফিকেশন দিয়েছে ডিএসই

আপডেট: ০৫:২৯:০৪ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬