০৭:০৫ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬

তিন কোম্পানির অস্বাভাবিক দরবৃদ্ধি, ডিএসইর সতর্কতা

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৫:৩৮:৩৪ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
  • / ১০১৭২ বার দেখা হয়েছে

তালিকাভুক্ত বারাকা পাওয়ার, শার্প ইন্ডাস্ট্রিজ ও নিউলাইন ক্লোথিংসের শেয়ারদরের অস্বাভাবিক উত্তান দেখতে পেয়েছে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। এর মধ্যে বারাকা পাওয়ার ও শার্প ইন্ডাস্ট্রিজ ডিএসইর অনুসন্ধানে সাড়া দিলেও নিউলাইন ক্লোথিংস কোন জবাব দেয়নি। এই তিনটি কোম্পানিতেই বিনিয়োগের ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে ডিএসই।

বুধবার (১২ আগস্ট) ডিএসই তার নিজস্ব ওয়েবসাইটের মাধ্যমে জানায়, শেয়ারদরের অস্বাভাবিক ঊর্ধ্বগতির কারণ জানতে চেয়ে পাঠানো চিঠির জবাবে বারাকা পাওয়ার ও শার্প ইন্ডাস্ট্রিজ জানিয়েছে, তাদের কাছে এমন কোনো অপ্রকাশিত মূল্যসংবেদনশীল তথ্য (পিএসআই) নেই, যা শেয়ারদর বৃদ্ধির কারণ হতে পারে। অর্থাৎ তারা অস্বাভাকিত এই দরবৃদ্ধির কারণ জানে না।

অন্যদিকে একই বিষয়ে ব্যাখ্যা চাইলেও নির্ধারিত সময়ের মধ্যে কোনো জবাব দেয়নি নিউলাইন ক্লোথিংস।

তথ্য অনুযায়ী, বারাকা পাওয়ারের শেয়ারদর গত ২৭ জুলাই ৮ টাকা থেকে ১১ আগস্ট ১০ টাকা ৫০ পয়সায় উন্নীত হয়েছে। অর্থাৎ মাত্র ১০ কার্যদিবসে শেয়ারটির দাম বেড়েছে ২ টাকা ৫০ পয়সা বা প্রায় ৩১ শতাংশ।

শার্প ইন্ডাস্ট্রিজের শেয়ারদর আরও বড় উল্লম্ফন দেখিয়েছে। গত ৩ মে কোম্পানিটির শেয়ারদর ছিল ১৫ টাকা ৩০ পয়সা। ১১ আগস্ট তা বেড়ে দাঁড়ায় ৪২ টাকা ৯০ পয়সায়। ফলে প্রায় তিন মাসে শেয়ারটির দাম বেড়েছে ২৭ টাকা ৬০ পয়সা বা প্রায় ১৮০ শতাংশ।

এদিকে নিউলাইন ক্লোথিংসের শেয়ারদর গত ১২ জুলাই ৫ টাকা ১০ পয়সা থেকে ১১ আগস্ট ৭ টাকায় পৌঁছেছে। এক মাসে শেয়ারটির দাম বেড়েছে ১ টাকা ৯০ পয়সা বা প্রায় ৩৭ শতাংশ।

ঢাকা/এসআর

শেয়ার করুন

তিন কোম্পানির অস্বাভাবিক দরবৃদ্ধি, ডিএসইর সতর্কতা

আপডেট: ০৫:৩৮:৩৪ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬