১১:৫৮ অপরাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬
আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে এমটিবি
বিজনেস জার্নাল প্রতিবেদক:
- আপডেট: ১১:৫০:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মে ২০২১
- / ১০৫৫৭ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদকঃ পুঁজিবাজারে তালিকাভুক্ত মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি) লিমিটেড চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি’২১-মার্চ’২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
মঙ্গলবার (৪ এপ্রিল) অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের বৈঠকে ওই প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। ব্যাংক সূত্রে এই তথ্য জানা গেছে।
প্রথম প্রান্তিকে সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ এমটিবির সমন্বিত শেয়ার প্রতি আয় (Consolidated EPS) হয়েছে ৮১ পয়সা, গত বছরের একই সময়ে এর পরিমাণ ছিল ৭২পয়সা।
অপরদিকে প্রথম প্রান্তিকে এককভাবে এমটিবির শেয়ার প্রতি আয় (Solo EPS) হয়েছে ৭৬ পয়সা, গত বছরের একই সময়ে এর পরিমাণ চিল ৭১ পয়সা।
গত ৩১ মার্চ, ২০২১ তারিখে সমন্বিতভাবে এমটিবির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৩ টাকা ৯৯ পয়সা।
ঢাকা/এসএ
ট্যাগঃ
আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে সিঙ্গার পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি প্রাইম ব্যাংক লিমিটেডের শেয়ার লেনদেন রেকর্ড ডেটের পর আগামীকাল ৭ মে



























