০৪:১৯ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬

ক্যাশ ডিভিডেন্ড পাঠিয়েছে উত্তরা ব্যাংক

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০২:৩৫:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুন ২০২১
  • / ১০৪৫৪ বার দেখা হয়েছে

ফাইল ফটো

বিজনেস জার্নাল প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি উত্তরা ব্যাংক লিমিটেড সমাপ্ত হিসাব বছরের ক্যাশ ডিভিডেন্ড বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, ব্যাংটি ক্যাশ ডিভিডেন্ড বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক (বিইএফটিএন) সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে।

সবশেষ ২০২০ সালে উত্তরা ব্যাংক ১২ দশমিক ৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। পুঁজিবাজারে ১৯৮৪ সালে তালিকাভুক্ত হওয়া ব্যাংটি বর্তমানে ‘এ’ ক্যাটাগরিতে লেনদেন করছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

ব্যাংকটিতে বিনিয়োগকারীদের শ্রেণি বিশ্লেষণে দেখা গেছে, ২০২০ সালে এই ব্যাংকে পরিচালকদের কাছে মোট শেয়ারের ৩০ দশমিক ৫৪ শতাংশ শেয়ার ছিল, যা চলতি বছরেও একই একই অবস্থানে রয়েছে।

তবে ব্যাংটির শেয়ারে আগ্রহ বেড়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের। ২০২০ সালে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে শেয়ার ছিল ২১ দশমিক ৯৬ শতাংশ, যা চলতি বছরে বেড়ে দাড়িয়েছে ২৪ দশমিক ১৬ শতাংশে।

এদিকে ব্যাংকটির শেয়ারে আগ্রহ কমেছে সাধারণ ও বিদেশি বিনিয়োগকারীদের। ২০২০ সালে কোম্পানিটির মালিকানায় সাধারণ বিনিয়োগকারীদের অংশগ্রহণ ছিল ৪৬ দশমিক ৫৪ শতাংশ, এ পরিমাণ বর্তমানে কমে দাড়িয়েছে ৪৫ দশমিক ০২ শতাংশে। এছড়া গত বছর বিদেশি বিনিয়োগকারীদের কাছে ব্যাংকটির দশমিক ৯৬ শতাংশ শেয়ার ছিল, যা ২০২১ সালে কমে দাড়িয়েছে দশমিক ২৮ শতাংশে।

ঢাকা/এনইউ

আরও পড়ুন:

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

ক্যাশ ডিভিডেন্ড পাঠিয়েছে উত্তরা ব্যাংক

আপডেট: ০২:৩৫:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুন ২০২১