০৩:৪৭ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬
১৭ অক্টোবর থেকে ঢাবিতে সশরীরে ক্লাস শুরু
বিজনেস জার্নাল প্রতিবেদক:
- আপডেট: ০৬:৪৯:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অক্টোবর ২০২১
- / ১০৩১০ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক; শত প্রতীক্ষার পর আগামী ১৭ অক্টোবর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সব বর্ষের শিক্ষার্থীদের সশরীরে ক্লাস শুরু হবে।
বৃহস্পতিবার (৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের জরুরি এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একাডেমিক কাউন্সিলের একাধিক সদস্য বিষয়টি নিশ্চিত করেছেন।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
এর আগে অনার্স চতুর্থ বর্ষ ও মাস্টার্সের শিক্ষার্থীদের জন্য গত ২৬ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার এবং ৫ অক্টোবর হলসমূহ খুলে দেওয়া হয়েছে। এছাড়া আগামী ১০ অক্টোবর সব বর্ষের জন্য হল খোলার সিদ্ধান্ত নেয় প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটি।
ঢাকা/এমটি






































