১২:৩১ পূর্বাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬

সংবাদমাধ্যমে আগের মতো রিপোর্ট নেই: তথ্যমন্ত্রী

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৪:৫০:৫৬ অপরাহ্ন, রবিবার, ৩১ অক্টোবর ২০২১
  • / ১০৩৮৫ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ জানিয়েছেন, দেশে গণমাধ্যমের বিকাশ হলেও অনেকে পেশাগতভাবে সাংবাদিকতায় এলেও লেখার মান ও বিস্তার ঘটছে না এবং রিপোর্ট বাড়ছে না। একই সঙ্গে তিনি ভালো প্রতিবেদন আরও বাড়াতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছেন। মন্ত্রী বলেন, আগে ছোটদের নিয়ে পত্রিকায় শিশুদের পাতা বের হতো, এখন সেটা হয় না। ছোটবেলায় শিশু পাতায় আমার লেখা প্রকাশ হওয়ায় আমার মধ্যে যে আত্মবিশ্বাস বেড়েছে, তা পরবর্তী জীবনে কাজে দিয়েছে। এটি শিশুর আত্মবিশ্বাস বিকশিত করে। আজ রবিবার (৩১ অক্টোবর) বেলা ১১টায় রাজধানী তোপখানা রোডে সিরডাপ মিলনায়তনে যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক অলাভজনক উন্নয়নমূলক সংস্থা অ্যাকশন এইড আয়োজিত ‘অ্যাকশন এইড ইয়াং জার্নালিস্ট মিডিয়া অ্যাওয়ার্ড ২০২১’ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আজকের পত্রিকার সম্পাদক ও সাবেক প্রধান তথ্য কমিশনার ড. মো. গোলাম রহমান, অ্যাকশন এইড বাংলাদেশের ম্যানেজার নাজমুল আহসান, নিউজটোয়েন্টিফোরের সিনিয়র নিউজ এডিটর বোরহানুল হক সম্রাট প্রমুখ। হাছান মাহমুদ বলেন, কাগজের প্রতিবেদন সমাজকে ভাবায়। ইতিবাচক পরিবর্তন আনে। এজন্য তরুণদের পুরস্কৃত করা ও উৎসাহ দেওয়া প্রয়োজন। আজকের এ আয়োজন তরুণ সাংবাদিকদের সেটিই করছে।

তথ্যমন্ত্রী বলেন, একজন সাংবাদিক স্বাধীনভাবে সমাজকে পরিচালিত করতে বিরাট ভূমিকা রাখতে পারে। সমাজে অনেক কিছু আছে, যা উঠে আসে না। পিছিয়ে থাকা মানুষগুলো নিজেদের কথাগুলো বলতে পারে না। সে কথাগুলোই উঠে আসে সাংবাদিকদের লেখার মধ্য দিয়ে। এ সময় সাংবাদিকদের অনুরোধ জানিয়ে তিনি বলেন, সমাজের অনুচিত বিষয়গুলো তুলে আনা জরুরি। তবে বর্তমানে যে অসুস্থ প্রতিযোগিতা চলছে, তাতে অনেক সময় একটি প্রতিবেদনে সংশ্লিষ্টজন ক্ষতিগ্রস্তও হতে পারে। সেদিকে নজর দিতে হবে। এসব থেকে বের হয়ে ভালো প্রতিবেদন আরও বাড়াতে হবে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউট

এ সময় চারজন সংবাদকর্মীকে ফেলোশিপ এবং তিনজনকে অ্যাওয়ার্ড দেওয়া হয়। এর মধ্যে বিশেষ প্রতিবেদনের জন্য অ্যাওয়ার্ড পান বিটিভির রিপোর্টার মো. ইকবাল হোসেন, এটিএন বাংলার সিনিয়র রিপোর্টার মোহাম্মদ সাইফুল আলম এবং ঢাকা অ্যাপোলজির ডেপুটি ম্যানেজিং এডিটর মিফতাহুল জান্নাত। এছাড়া ফেলোশিপ পেয়েছেন নিউজ টোয়েন্টিফোরের স্টাফ করেসপন্ডেন্ট বাবু কামরুজ্জামান, ডেইলি স্টারের নিলিমা জাহান, আইপি নিউজবিডির চিফ রিপোর্টার সাতেজ চাকমা এবং যুগান্তরের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি এম ইউসুফ আলী। অতিথিরা অ্যাওয়ার্ড এবং ফেলোশিপপ্রাপ্তদের হাতে ক্রেস্ট এবং সার্টিফিকেট তুলে দেন।

ঢাকা/এমটি 

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

সংবাদমাধ্যমে আগের মতো রিপোর্ট নেই: তথ্যমন্ত্রী

আপডেট: ০৪:৫০:৫৬ অপরাহ্ন, রবিবার, ৩১ অক্টোবর ২০২১