পাঁচ দিনে সূচক ২৪০ পয়েন্ট গায়েব
- আপডেট: ০৫:০৯:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ নভেম্বর ২০২১
- / ১০২৯০ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: আগের দিনের কার্যদিবসের তুলোনায় আজ বৃহস্পতিবারও (২৫ নভেম্বর) বড় পতনে মধ্য দিয়ে শেষ হয়েছে শেয়ারবাজারের লেনদেন। আজকের পতন নিয়ে মোট টানা পাঁচ কার্যদিবসের পতন ঘটেছে শেয়ারবাজারে। এ পাঁচ দিনে ডিএসইর প্রধান সূচক কমেছে ২৪০ পয়েন্ট।
প্রসঙ্গত, চলতি সপ্তাহের প্রথম কার্যদিবসের শুরতে সূচক ছিল ৭ হাজার ৯২ পয়েন্ট। আজ সূচক দাঁড়িয়েছে ৬ হাজার ৮৫২ পয়েন্টে। সপ্তাহের ব্যবধানে সূচক কমেছে ২৪০ পয়েন্ট।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউট
আজ শেয়ারবাজারের সব সূচক কমেছে। একই সাথে কমেছে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর এবং টাকার পরিমাণে লেনদেনও। আজ ডিএসইতে সাত মাসের মধ্যে সবচেয়ে কম লেনদেন হয়েছে।
জানা যায়, ডিএসইতে আজ ৮৪৯ কোটি ৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছয় মাস ২৮ দিন বা ১৩৭ কার্যদিবসের মধ্যে সর্বনিম্ন। এর আগে চলতি বছরের ২৭ এপ্রিল আজকের চেয়ে কম লেনদেন হয়েছিল। ওইদিন ডিএসইতে লেনদেন হয়েছিল ৮২৪ কোটি ৩৬ লাখ টাকার।
আজ প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৬৫.৮২ পয়েন্ট বা ০.৯৫ শতাংশ কমে ছয় হাজার ৮৫২.০৮ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৯.৬২ পয়েন্ট বা ০.৬৬ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ২৮.৫০ পয়েন্ট বা ১.০৮ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১৪৪২.৩৮ পয়েন্ট এবং দুই হাজার ৬০২.৮৬ পয়েন্টে।
ডিএসইতে আজ ৩৬২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৮৯টির বা ২৪.৫৯ শতাংশ শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। দর কমেছে ২৪১টির বা ৬৬.৫৭ শতাংশের এবং ৩২টি বা ৮.৮৪ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।
দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ২০০.৩৯ পয়েন্ট বা ০.৯৮ শতাংশ কমে দাঁড়িয়েছে ২০ হাজার ৬৯.৩৭ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৬০টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৬০টির, কমেছে ১৭৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টির দর। আজ সিএসইতে ৩৫ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
ঢাকা/এমটি
































