১১:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬

শেয়ার ছেড়েছেন সাত কোম্পানির বিনিয়োগকারী

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১২:৪৯:৫০ অপরাহ্ন, শনিবার, ২৭ নভেম্বর ২০২১
  • / ১০২৯৮ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: বিদায়ী শেষ সপ্তাহে (২১-২৫ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্ত কোম্পানিগুলোর শেয়ার বিক্রয়ে সাপ্তাহিক লেনদেনের শীর্ষে ছিল বেক্সিমকো লিমিটেড, ওয়ান ব্যাংক, আইএফআইসি ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামি ব্যাংক, প্যারামাউন্ট টেক্সটাইল, এনআরবিসি ব্যাংক, ফরচুন সুজ, ডেলটা লাইফ ইন্সুরেন্স, জেনেক্স ইনফোসিস এবং প্রিমিয়ার ব্যাংক। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউট

কোম্পানিগুলোর মধ্যে ৭টির কোম্পানির শেয়ার বিক্রয় করেছেন বিনিয়োগকারীরা। এ কারণে সপ্তাহজুড়ে কোম্পানি ৭টির লেনদেন ব্যাপকভাবে বৃদ্ধি পেলেও শেয়ার দরে ছিল নেতিবাচক প্রবণতা। প্রসঙ্গত, শেয়ারবাজারে তালিকাভুক্ত উভয় স্টক এক্সচেঞ্জের বিনিয়োগকারীরা অনাগ্রহ দেখিয়েছেন বিদায়ী সপ্তাহের লেনদেন দেখে। যে কারণে উভয় স্টক এক্সচেঞ্জের সাপ্তাহিক লুজার তালিকায় অবস্থান করছে বেশ কিছু প্রতিষ্ঠান।

কোম্পানিগুলো হলো- বেক্সিমকো লিমিটেড, আইএফআইসি ব্যাংক, এনআরবিসি ব্যাংক, ফরচুন সুজ, ডেলটা লাইফ ইন্সুরেন্স, জেনেক্স ইনফোসিস এবং প্রিমিয়ার ব্যাংক।

তথ্যমতে, কোম্পানিগুলোর শেয়ারে বড় বিনিয়োগকারীরা বিক্রয়মুডে বেশি ছিল। যে কারণে কোম্পানিগুলোর শেয়ার দর পতন প্রবণতায় ছিল। আগামী রোববার থেকে কোম্পানিগুলোর শেয়ারে যদি বড় বিনিয়োগকারীরা বাই মুডে থাকে, তাহলে দর বৃদ্ধি পেতে পারে। অন্যথায় পতনের ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

গতসপ্তাহে লেনদেনের শীর্ষস্থান দখল করেছে বেক্সিমকো লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ২ কোটি ৯৩ লাখ ৯১ হাজার ২৬৬টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৫১৩ কোটি ৬৪ লাখ ৩৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। বিদায়ী সপ্তাহের প্রথম কার্যদিবসে কোম্পানিটির উদ্বোধনী দর ছিল ১৭৪ টাকা ৯০ পয়সা। আর শেষ কার্যদিবসে ক্লোজিং দর হয়েছে ১৭০ টাকা ২০ পয়সা। আগের সপ্তাহের তুলনায় শেয়ারটির দর কমেছে ৪ টাকা ৭০ পয়সা বা ২.৬৯ শতাংশ। সর্বশেষ শেয়ারদর অনুযায়ি, কোম্পানিটির পিই রেশিও ১০.৩৫।

তালিকার তৃতীয় স্থানে রয়েছে আইএফআইসি ব্যাংক। সপ্তাহজুড়ে কোম্পানিটির ১৪ কোটি ৯৫ লাখ ৭৫ হাজার ৭০০টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৩০৪ কোটি ৮৪ লাখ ১৭ হাজার টাকা। বিদায়ী সপ্তাহের প্রথম কার্যদিবসে কোম্পানিটির উদ্বোধনী দর ছিল ২১ টাকা ৩০ পয়সা। আর শেষ কার্যদিবসে ক্লোজিং দর হয়েছে ১৮ টাকা ৭০ পয়সা। আগের সপ্তাহের চেয়ে এর দর কমেছে ২ টাকা ৬০ পয়সা বা ১২.২১ শতাংশ। সর্বশেষ শেয়ারদর অনুযায়ি, কোম্পানিটির পিই রেশিও ১১.১৩

এনআরবিসি ব্যাংক শীর্ষ লেনদেনের তালিকায় ষষ্ঠ স্থানে উঠে এসেছে। কোম্পানিটির ১ কোটি ৮৮ হাজার ৯৩৪টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৭৭ কোটি ১১ লাখ ৪৪ হাজার টাকা। বিদায়ী সপ্তাহের প্রথম কার্যদিবসে কোম্পানিটির উদ্বোধনী দর ছিল ৩৮ টাকা ২০ পয়সা। আর শেষ কার্যদিবসে ক্লোজিং দর হয়েছে ৩২ টাকা। আগের সপ্তাহের চেয়ে এর দর কমেছে ৬ টাকা ২০ পয়সা বা ১৬.২৩ শতাংশ। সর্বশেষ শেয়ারদর অনুযায়ি, কোম্পানিটির পিই রেশিও ১০.৮১।

ফরচুন সুজ শীর্ষ লেনদেনের তালিকায় সপ্তম স্থানে উঠে এসেছে। কোম্পানিটির ১ কোটি ৯৮ লাখ ৩ হাজার ৫৫৩টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৬৬ কোটি ৯৪ লাখ ৮৪ হাজার টাকা।বিদায়ী সপ্তাহের প্রথম কার্যদিবসে কোম্পানিটির উদ্বোধনী দর ছিল ১০৯ টাকা ৫০ পয়সা। আর শেষ কার্যদিবসে ক্লোজিং দর হয়েছে ৯৬ টাকা। আগের সপ্তাহের চেয়ে এর দর কমেছে ১৩ টাকা ৫০ পয়সা বা ১২.৩৩ শতাংশ। সর্বশেষ শেয়ারদর অনুযায়ি, কোম্পানিটির পিই রেশিও ১৮.৬০।

ডেলটা লাইফ ইন্সুরেন্স লেনদেনের তালিকার অষ্টম স্থানে উঠে এসেছে। কোম্পানিটির ১ কোটি ১ লাখ ৬০ হাজার ২১৫টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৫৭ কোটি ১২ লাখ ২৬ হাজার টাকা। বিদায়ী সপ্তাহের প্রথম কার্যদিবসে কোম্পানিটির উদ্বোধনী দর ছিল ২৩২ টাকা ৯০ পয়সা। আর শেষ কার্যদিবসে ক্লোজিং দর হয়েছে ২০৬ টাকা ৩০ পয়সা। আগের সপ্তাহের চেয়ে দর কমেছে ২৬ টাকা ৬০ পয়সা বা ১১.৪২ শতাংশ।

জেনেক্স ইনফোসিস লেনদেনের তালিকার নবম স্থানে উঠে এসেছে। কোম্পানিটির ৬৩ লাখ ৪০ হাজার ২২৪টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৩২ কোটি ২১ লাখ ১০ হাজার টাকা। বিদায়ী সপ্তাহের প্রথম কার্যদিবসে কোম্পানিটির উদ্বোধনী দর ছিল ১৭৬ টাকা ৬০ পয়সা। আর শেষ কার্যদিবসে ক্লোজিং দর হয়েছে ১৬৩ টাকা ৭০ পয়সা। আগের সপ্তাহের চেয়ে এর দর কমেছে ১২ টাকা ৯০ পয়সা বা ৭.৩০ শতাংশ। সর্বশেষ শেয়ারদর অনুযায়ি, কোম্পানিটির পিই রেশিও ২৮.৮৮।

প্রিমিয়ার ব্যাংক লেনদেনের তালিকার দশম স্থানে উঠে এসেছে। কোম্পানিটির ১ কোটি ৬০ লাখ ১৮ হাজার ২১০টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১২৪ কোটি ৪৭ লাখ ৩ হাজার টাকা। বিদায়ী সপ্তাহের প্রথম কার্যদিবসে কোম্পানিটির উদ্বোধনী দর ছিল ১৬ টাকা ৩০ পয়সা। আর শেষ কার্যদিবসে ক্লোজিং দর হয়েছে ১৫ টাকা ৩০ পয়সা। আগের সপ্তাহের চেয়ে এর দর কমেছে ১ টাকা বা ৬.১৩ শতাংশ। সর্বশেষ শেয়ারদর অনুযায়ি, কোম্পানিটির পিই রেশিও ৫.১৫।

ঢাকা/এমটি 

শেয়ার করুন

শেয়ার ছেড়েছেন সাত কোম্পানির বিনিয়োগকারী

আপডেট: ১২:৪৯:৫০ অপরাহ্ন, শনিবার, ২৭ নভেম্বর ২০২১