আন্তর্জাতিক নারী দিবস পালন করলো এডিএন গ্রুপ
- আপডেট: ১০:২৮:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ মার্চ ২০২২
- / ১০৩৬৮ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: প্রযুক্তিখাতে দেশের অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান এডিএন গ্রুপ তাদের বিভিন্ন পদে কর্মরত নারী কর্মকর্তাগণের অংশগ্রহণে নানান আয়োজনের মধ্যদিয়ে আন্তর্জাতিক নারী দিবস পালন করছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
অনুষ্ঠানে গ্রুপের চেয়ারম্যান আসিফ মাহমুদ প্রতিষ্ঠানে কর্মরত সকল নারী সহকর্মীগণের অবদানের ভূয়সী প্রশংসা করেন। তাদের সার্বিক কল্যাণের জন্য বিভিন্ন ধরণের পরিকল্পনার ব্যাপারে বক্তব্য রাখেন। এছাড়াও গ্রুপের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণের উপস্থিতিতে আরও বক্তব্য রাখেন এডিএন গ্রুপের ভাইস চেয়ারম্যান জহির আহমেদ ও শাহরিয়ার আকবর চৌধুরী।
সেই সাথে গ্রুপের অন্তর্ভুক্ত টেক ভ্যালী নেটওয়ার্কস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইফতেখার রহমান, ইনজেন টেকনোলজি লিমিটেডের সিওও শাহ্ রাফিউল কবীর এবং এডিএন টেলিকম লিমিটেডের সিওও মোঃ আজহারুল হক চৌধুরী, এডিএন গ্রুপের প্রধান মানবসম্পদ কর্মকর্তা মোহাম্মদ শাহিদ সিদ্দিক।
ঢাকা/টিএ

































