বিকেলে চার কোম্পানির বোর্ড সভা
- আপডেট: ১১:২১:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ মার্চ ২০২২
- / ১০৩৭২ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভুক্ত ৪ কোম্পানির বোর্ড সভা আজ অনুষ্ঠিত হবে। কোম্পানিগুলো হলো লিন্ডে বাংলাদেশ লিমিটেড, ইউনাইটেড ইনস্যুরেন্স লিমিটেড, রেকিট বেনজিকার বাংলাদেশ লিমিটেড, সমতা লেদার কমপ্লেক্সের।ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
কোম্পানিগুলো হচ্ছে-
লিন্ডে বাংলাদেশ লিমিটেড: কোম্পানিটির বোর্ড সভা বিকাল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩১ ডিসেম্বর, ২০২১ পর্যন্ত কোম্পানিটির সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও ডিভিডেন্ড সংক্রান্ত বিষয়ে পর্যালোচনা করা হবে।
ইউনাইটেড ইনস্যুরেন্স লিমিটেড: কোম্পানিটির বোর্ড সভা বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩১ ডিসেম্বর, ২০২১ পর্যন্ত কোম্পানিটির সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও ডিভিডেন্ড সংক্রান্ত বিষয়ে পর্যালোচনা করা হবে।
রেকিট বেনজিকার বাংলাদেশ লিমিটেড: কোম্পানিটির বোর্ড সভা বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩১ ডিসেম্বর, ২০২১ পর্যন্ত কোম্পানিটির সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও ডিভিডেন্ড সংক্রান্ত বিষয়ে পর্যালোচনা করা হবে।
সমতা লেদার কমপ্লেক্সের: কোম্পানিটির বোর্ড সভা বিকাল সাড়ে ৪টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩০ সেপ্টেম্বর, ২০২১ সমাপ্ত সময়ের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও ইপিএস প্রকাশ করা হবে।
ঢাকা/টিএ


































